Blog Archive

Saturday, March 14, 2026

Love India - Swami Vivekananda

 স্বামী বিবেকানন্দের "ভারতকে ভালোবাসো"

আলোচনা করছেন - স্বামী ঈশাত্মানন্দজী মহারাজ 


ব্রহ্মজ্ঞান - সর্বভূতে ঈশ্বর রয়েছেন , চৈতন্য রয়েছেন।


(ব্রহ্মজ্ঞান হলো উপনিষদব্রহ্মসূত্র ও গীতায় বর্ণিত পরম সত্যের উপলব্ধি যা বিশ্বাস করে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে ও চৈতন্যরূপে বিরাজমান )


ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের স্বা তত্ত্ব বিজ্ঞান পরায়ণা

- রবীন্দ্রনাথ ঠাকুর 


("ব্রহ্মনিষ্ঠ গৃহস্থের স্বা তত্ত্ব বিজ্ঞান পরায়ণা”

রবীন্দ্রনাথ ঠাকুর–এর ধর্মতত্ত্ব বিষয়ক রচনাশৈলীর সঙ্গে সম্পর্কিত আধ্যাত্মিক ভাবধারার একটি অংশ। এটি সাধারণত উদ্ধৃত হয় ধর্ম, ব্রহ্ম-চিন্তা ও গার্হস্থ্য জীবনের আদর্শ ব্যাখ্যা করতে।)


রবীন্দ্রনাথ বলেছেন, ভারতবর্ষের গৃহস্থ ব্রহ্মনিষ্ঠ হবেন। সদাসর্বদা ব্রহ্মকে ধরে থাকবেন। তারা জীবনে যাই করুক না কেন জ্ঞান চর্চার বাসনা কখনো সে ত্যাগ করবে না।


'আমি কে, কোথা থেকে এলাম' - এ তত্ত্ব জানার বাসনা সব সময় তার থাকবে।


ভারতবর্ষের গৃহস্থ যে কর্মই করুক না কেন, ভগবানের চরণে সেটি অর্পণ করবে। 


পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ভারতবাসীর মনে স্বাধীনতার ইচ্ছে জাগ্রত করার জন্য বললেন - 


"মনে রেখো জন্ম থেকেই তোমরা দেশমাতৃকার জন্য বলি প্রদত্ত।"


এই দেশের বৈশিষ্ট্য কি!


"I LOVE INDIA, not because I cultivate the idolatry of geography, not because I have had the chance to be born in her soil, but because she has saved through tumultuous ages the living words that have issued from the illuminated consciousness of her great sons—Satyam Jñānam Anantam Brahma: Brahma is Truth, Brahma is Wisdom, Brahma is Infinite; Śāntam Śivam Advaitam: Peace is in Brahma, goodness is in Brahma, and the unity of all beings.


‘The householder shall have his life established in Brahma, shall pursue the deeper truth of all things, and in all activities of life dedicate his works to the Eternal Being.’


Thus we have come to know that what India truly seeks is not a peace which is in negation, or in some mechanical adjustment, but that which is in Śivam, in goodness; which is in Advaitam, in the truth of perfect union; that India does not enjoin her children to cease from karma, but to perform their karma in the presence of the Eternal, with the pure knowledge of the spiritual meaning of existence; this is the true prayer of Mother India:


He who is one, who is above all colour distinctions, who dispenses the inherent needs of men of all colours, who comprehends all things from their beginning to the end, let Him unite us to one another with wisdom, which is the wisdom of goodness."


- Rabindranath Tagore


(আমি ভারতকে ভালোবাসি — ভৌগলিক কারণে নয়, কিংবা কেবল এই জন্য নয় যে আমি তাঁর মাটিতে জন্ম নেওয়ার সুযোগ পেয়েছি

 বরং এই জন্য যে ভারতের মহান সন্তানের আলোকিত চেতনা থেকে উচ্চারিত বাণী—

‘সত্যং জ্ঞানम् অনন্তং ব্রহ্ম’

— ব্রহ্মই সত্য, ব্রহ্মই জ্ঞান, ব্রহ্মই অনন্ত।


‘শান্তম্ শিবম্ অদ্বৈতম্’

— শান্তি ব্রহ্মে, কল্যাণ ব্রহ্মে, এবং সকল সত্তার ঐক্য ব্রহ্মে—

অফুরন্ত যুগধারায় রক্ষা করে এসেছে।


‘গৃহস্থ তাঁর জীবন ব্রহ্মে প্রতিষ্ঠা করবে। সকল বিষয়ে গভীরতর সত্য অনুসন্ধান করবে এবং জীবনের সকল কর্ম চিরন্তন সত্তার উদ্দেশে অর্পণ করবে।’


এইভাবে আমরা জেনেছি যে ভারত যে শান্তি চায় তা নির্বিকার নিষ্ক্রিয়তার শান্তি নয়, কিংবা যান্ত্রিক সমন্বয়ের শান্তিও নয়।

সে শান্তি হলো ‘শিবম্’, কল্যাণে; ‘অদ্বৈতম্’, পরম ঐক্যের সত্যে। 


ভারত সন্তানের প্রতি কর্মপরিত্যাগের উপদেশ দেয় না।

 বরং বলে যে, কর্ম করো—চিরন্তনের উপস্থিতিতে, অস্তিত্বের আধ্যাত্মিক অর্থের বিশুদ্ধ জ্ঞান নিয়ে।

 এই ভারতের সত্য প্রার্থনা:


যিনি এক, যিনি সকল বর্ণভেদের ঊর্ধ্বে, যিনি সকল মানুষের অন্তর্নিহিত প্রয়োজন পূরণ করেন, যিনি সকল কিছুকে তাদের আদি থেকে অন্ত পর্যন্ত ধারণ করেন,

তিনি যেন আমাদের একে অপরের সঙ্গে জ্ঞানে যুক্ত করেন, সেই জ্ঞান যা কল্যাণের জ্ঞান।”


— রবীন্দ্রনাথ ঠাকুর)



স্বামী বিবেকানন্দের "ভারতকে ভালোবাসো"

আলোচনা করছেন - স্বামী ঈশাত্মানন্দজী মহারাজ 


"Shall India die!"


(স্বামী বিবেকানন্দ প্রশ্ন করলেন)

যদি ভারতবর্ষ নষ্ট হয়ে যায়, তখন কি হবে!


এ প্রসঙ্গে স্বামীজি বলছেন -


" Shall India die? Then from the world all spirituality will be extinct, all moral perfection will be extinct, all sweet-souled sympathy for religion will be extinct, all ideality will be extinct; and in its place will reign the duality of lust and luxury as the male and female deities, with money as its priest, fraud, force, and competition its ceremonies, and the human soul its sacrifice. 

Such a thing can never be."


(ভারত কি ধ্বংস হয়ে যাবে? 

তখন পৃথিবী থেকে সমস্ত আধ্যাত্মিকতা বিলুপ্ত হয়ে যাবে, সমস্ত নৈতিক পূর্ণতা বিলুপ্ত হয়ে যাবে, ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতি বিলুপ্ত হয়ে যাবে, সমস্ত আদর্শ বিলুপ্ত হয়ে যাবে। 

 তার জায়গায় পুরুষ ও নারী কাম ও বিলাসের দ্বৈততা রাজত্ব করবে।

 অর্থ তার পুরোহিত হবে।

 প্রতারণা, বলপ্রয়োগ এবং প্রতিযোগিতা তার অনুষ্ঠান এবং মানব আত্মা তার ত্যাগ। 


এমন জিনিস কখনও হতে পারে না।)


এই কথাগুলি শুনলে ভয় লেগে যায়।


ভারতবর্ষ - সে যদি তার স্বকীয়তা হারিয়ে ফেলে এবং সে যদি কেবল ভোগের দিকে যায় , তাহলে তা এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে পৌঁছবে।

 তখন লক্ষ্যটা হচ্ছে, নিজের যে আত্মা তাকে শুধু বলি দিয়ে দেওয়া।

দেশ থেকে নানান রকমের খবর শুনে ভয় লাগে।


এজন্যই এ বিষয়ে একটু আলোচনা প্রয়োজন।


স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষকে ভালোবাসতে বললেন , এই ভারতবর্ষ হচ্ছে তার সত্যিকারের আত্মা।

এটা যদি আমরা বুঝতে না পারি।

আমরা যদি শুধু মনে করি বড় বড় বাড়ি, গাড়ি আর একটু ভালো করে থাকা এটাই জীবন বর্তমানে। গ্রামে গ্রামে চতুর্দিকে ভারতবর্ষে এখন প্রতিযোগিতা চলছে, অনেক টাকা রোজগার করতে হবে। 

সহজ সরল জীবনটাই নেই।

সবাই মিলে প্রতিযোগিতায় নেমেছে কি করে প্রচুর টাকা রোজগার করবো।

তবে সত্যি কি ভারতবর্ষ মারা যাবে!

এ প্রসঙ্গে স্বামীজি কি বলছেন জানতে হবে।

 

তবে সত্যি কি ভারতবর্ষ মারা যাবে!!

এ প্রসঙ্গে স্বামীজি বলছেন -

" Never be ."

"কখনই তা হবে না।"


স্বামী বিবেকানন্দ যেহেতু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন তাই জানতেন সেটা কখনোই হবে না।

কেন!

ভারতবর্ষের উদারতা, ভারতবর্ষের ভালোবাসা।

"The power of suffering is infinitely greater than the power of doing; the power of love is infinitely of greater potency than the power of hatred." 


-Swami Vivekananda

("সহ্য করিবার শক্তি কর্ম করিবার শক্তি অপেক্ষা অনন্ত গুণ অধিক; প্রেমের শক্তি ঘৃণা অপেক্ষা অনন্ত গুণ শক্তিশালী।"

— স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা, চতুর্থ খণ্ড)

 

ভারতবর্ষ সম্পর্কে এই অসাধারণ কথা স্বামীজি বললেন।

ভারতবর্ষের আদর্শ কখনোই নষ্ট হবে না। 

তিনি আমেরিকার ইউরোপ ঘুরে প্রথম যখন ভারতবর্ষে গিয়ে পৌঁছলেন। তার সেই প্রথম বক্তিতা যখন তিনি দিচ্ছেন " Lecture from Colombo to Almora."

এই বইতে রয়েছে, তিনি বলছেন - Today I stand here to say with the conviction of the truth, that every word I have said about the uplift of our motherland is true. I may not see it, but you will see it. The mission of this race will be fulfilled."


আজ আমি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যে সত্য জেনে আমি তা বলতে চাই - এই পূণ্যভূমি, আমাদের মাতৃভূমির উত্থান সম্পর্কে আমি যা যা বলেছি তার প্রতিটি শব্দ সত্য। আমি হয়তো তা দেখে যেতে পারব না, কিন্তু তোমরা তা দেখবে। এই জাতির যে মহান উদ্দেশ্য (Mission), তা একদিন পূর্ণ হবেই।"

 


"If there is any land on this earth that can lay claim to be the blessed Punya Bhumi, to be the land to which every soul that is wending its way Godward must come to attain its last home... it is India.

​Formerly, I thought, as every Hindu thinks, that this is the Punya Bhumi, the land of Karma. Today I stand here and say, with the conviction of truth, that it is so."


পৃথিবীতে যদি এমন কোনো দেশ থাকে, যাকে পুণ্যভূমি বলে দাবি করা যায়... তবে তা এই ভারতবর্ষ।


​পূর্বে আমি মনে করতাম—যেমন প্রত্যেক হিন্দু মনে করিয়া থাকে—যে, ইহা পুণ্যভূমি, ইহা কর্মভূমি। আজ আমি এখানে দাঁড়াইয়া সত্যের উপলব্ধির সহিত বলিতেছি যে, ইহা বাস্তবিকই তাই।"


ভারতবর্ষকে আমরা যে দৃষ্টিতে দেখি সেটা সম্পূর্ণ বদলে যায়, যখন আমরা স্বামী বিবেকানন্দের লেখা পড়ি।

স্বামীজিকে সে কারণে জানতে হয়।


যখন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ সম্পর্কে বলতেন, তখন ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেত।


তার সেই ভালোবাসা আমেরিকা ও ইংল্যান্ডের বহু মানুষের মন স্পর্শ করে ছিল।

ভাবলে অবাক লাগে, ইংল্যান্ড থেকে লোকেরা ঘর বাড়ি, সমস্ত সম্পত্তি বিক্রি করে, সেই টাকা নিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে চলে আসছেন ভারতবর্ষে থাকবেন, ভারতকে সেবা করবেন বলে।

কে সেই মানুষটি! ব্রিটিশ সৈন্য বাহিনীর ক্যাপ্টেন জেমস হেনরি সেভিয়ার (Captain James Henry Sevier)। 

তিনি ব্রিটিশ সৈন্য বাহিনীর ক্যাপ্টেন ছিলেন। তিনি ও তার স্ত্রী শার্লট সেভিয়ার বা 'মিসেস সেভিয়ার' (১৮৪৭ - ২০ অক্টোবর ১৯৩০) সব সম্পত্তি বিক্রি করে ভারতবর্ষে চলে এলেন।

ঠান্ডা দেশের মানুষ তারা কলকাতা বা বম্বে থাকতে পারবেন না বুঝে স্বামীজি তাদের হিমালয়ে গিয়ে থাকতে বললেন।


সেখানে তারা জমি কিনে একটি বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করেন। সেটাই এখন বিখ্যাত 'মায়াবতী আশ্রম'। ক্যাপ্টেন সেভিয়ার ও মিসেস সেভিয়ার এটি তৈরি করেন।

ভেবে দেখুন, তখন ব্রিটিশ যুগ। ব্রিটিশ সৈন্য বাহিনীর ক্যাপ্টেন, অফিসার, তিনি ঐ ব্রিটিশদের মধ্যে থেকে একজন ভারতীয়কে প্রণাম করছেন, তার পায়ে মাথা রেখে প্রণাম করছেন।

তার স্ত্রী স্বামীজির জন্য রান্না করছেন, ঘরের সমস্ত কাজ করে দিচ্ছেন। তাকে সেবা করবার জন্য ব্যস্ত হয়ে পরছেন। 

কেন এটা সম্ভব হয়েছিল!

স্বামী বিবেকানন্দ তাদের মনের মধ্যে এই সত্যিকারের ভারতবর্ষকে দেখিয়েছিলেন। রাজনৈতিক ভারতবর্ষ নয়।

এই যে ভারতবর্ষ, সেটি চিরন্তন ভারতবর্ষ।


Hence have started the founders of religions from the most ancient times, deluging the earth again and again with the pure and perennial waters of spiritual truth. Hence have proceeded the tidal waves of philosophy that have covered the earth, East or West, North or South, and hence again must start the wave which is going to spiritualise the material civilisation of the world. Here is the life - giving water with which must be quenched the burning fire of materialism which is burning the core of the hearts of millions in other lands. Believe me, my friends, this is going to be.

- swami vivekananda


এবার কেন্দ্র ভারতবর্ষ।

অতীতকে স্মরণ করে বললেন, এই দেশ থেকেই আধ্যাত্মিকতা ছড়িয়ে পড়েছিল সমস্ত পৃথিবী জুড়ে। 

আবার বিশ্বাস কর, আবার সেটিই হবে। ভারতবর্ষ যখনই পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছে, তখনই যে উপহার বিশ্বকে দিয়েছে সেটি হল তার - আধ্যাত্মিকতা। 

আবার ভারতবর্ষ দেবে।


"Believe me, my friends, this is going to be."


এবার কেন্দ্র ভারতবর্ষ।

ছোট বেলা স্কুলে সবাই গাইতাম -

"বল বল বল সবে,

শত বীণা বেণু রবে,

ভারত আবার জগত সভায় 

শ্রেষ্ঠ আসন লবে।"


কিন্তু কেমন করে!


 শ্রেষ্ঠ আসন পেতে হলে, স্বামী বিবেকানন্দকে ধরে থাকতে হবে। না হলে পারবো না।

স্বামীজিই হচ্ছেন সেই condence inner.


প্রফেসর ম্যাক্স মুলার একবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ভারতবর্ষ সম্পর্কে জানতে চেয়েছিলেন।

কবি বলেছিলেন - 

 “If you want to know India, study Vivekananda. In him everything is positive and nothing negative.”


এই ভারতবর্ষকে যদি জানতে হয় তাহলে একমাত্র বিবেকানন্দকে বুঝতে হবে। বিবেকানন্দকে জানতে হবে। কারণ তার মধ্যেই রয়েছে সেই গুণটি, যেখানে negative কিছু নেই। সবটাই positive.


বিবেকানন্দ, রবীন্দ্রনাথের অনেক আগেও এ প্রসঙ্গে কি বলা হয়েছে, দেখা যাক।


যিশু খ্রিস্টের জন্মের চারশো বছর আগে গ্রীক পন্ডিত মেগাস্থিনিস তিনি

মৌর্য রাজ্য পাটলীপুত্রে এসেছিলেন।

যেটা এখন পাটনা। তার লেখা থেকে ভারতের যে ছবি দেখি তা এক কথায় অসাধারণ।


চন্দ্রগুপ্ত মৌর্যের মৌর্য রাজসভায় গ্রীক রাষ্ট্রদূত মেগাস্থিনিস (আনুমানিক ৩০২ খ্রিস্টপূর্বাব্দ) উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করেছিলেন যে, "সমস্ত ভারতীয় স্বাধীন, এবং তাদের কেউই দাস নয়"। 


All Indians are free, and not any of them is a slave". 


তিনি আসছেন গ্রীক থেকে। সেখানে দাসপ্রথা ছিল। তারা সে সময় বিভিন্ন জায়গায় গিয়ে যুদ্ধ করে বন্দিদের ধরে এনে দাস করে রাখতো।


সেই দেশ থেকে যখন ভারতবর্ষে ঘুরতে এসে দেখলেন, রাজা, পন্ডিত, সাধারণ মানুষও কত খোলামেলা। তিনি অবাক হয়ে যে শব্দটি তার ডায়রিতে লিখলেন -

"All Indians are free . And none of them are slaves. They fell happily that is because of there spirituality and simplicity. They love beauty. India respect virtue and truth."

(“সব ভারতীয়ই স্বাধীন এবং তাদের কেউই দাস নয়। তারা সুখে বাস করে, কারণ তাদের মধ্যে আধ্যাত্মিকতা ও সরলতা আছে। তারা সৌন্দর্যকে ভালোবাসে। ভারত গুণী ও সত্যকে সম্মান করে।”)


"India respect virtue and truth."


এখন নিজেদের সমাজের দিকে তাকালে, নিজেদেরই লজ্জা করে।

কোথায় হারিয়ে গেল সব!


আগে দেখা যেত আমাদের বাপ দাদারা মারা যাওয়ার সময় ভগবানের নাম করার আগে, ছেলে বা কাউকে ডেকে বলতেন, - "দেখ, আমি ওমুকের কাছ থেকে পাঁচটা টাকা নিয়েছিলাম, ধার আছে। ওটা কিন্তু শোধ করে দিও। নইলে আমার আত্মা মুক্তি পাবে না।"


এই যে সততা ছিল ভারতবাসীর মধ্যে, এই কিছু দিন আগে! 

সেটা কোথায় হারিয়ে গেল! 

কেন হারিয়ে গেল! 

কি করে সেটা ফেরত পাবো! 


এই সততা যদি না থাকে, তাহলে যে মানুষ গুলো থাকে, তারা মানুষের শরীরে পশু ছাড়া তো আর কিছু না!


সে জন্য ভর্তৃহরি, তিনি এই মানুষগুলি সম্পর্কে বলছেন -

যাদের জীবনের কোন উদ্দেশ্য নেই। শুধু খাওয়া, থাকা আর শারীরিক আনন্দের জন্য বাঁচে। তাদের কি মানুষ বলা যাবে! আমি জানি না।

ভর্তৃহরি বলছেন - এদের কি আর মানুষ বলা যায়!


(ভর্তৃহরির নীতিশতকম্ বা অন্যান্য কাব্যে মানুষের জীবনের উচ্চতর উদ্দেশ্য (জ্ঞান, ধর্ম, নীতি) অর্জনের ওপর জোর দেওয়া হয়েছে। 

তাঁর মতে, যারা কেবল আহার, নিদ্রা, ভয় ও যৌনসুখের (শারীরিক আনন্দ) মধ্যে জীবন সীমাবদ্ধ রাখে, তারা পশুতুল্য। 

প্রকৃত মানুষ হতে হলে বিবেক ও জ্ঞান থাকা আবশ্যক।)


(ভর্তৃহরি (Bhartrihari) ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত, কবি এবং ব্যাকরণবিদ, যিনি আনুমানিক পঞ্চম শতাব্দীর কাছাকাছি সময়ে জীবিত ছিলেন বলে ধারণা করা হয়। তিনি তার রচিত নীতি, শৃঙ্গার ও বৈরাগ্য—এই তিন শতক (শতকত্রয়) এবং ব্যাকরণ গ্রন্থ 'বাক্যপদীয়'-এর জন্য বিশেষভাবে পরিচিত।)


স্বামীজিও সে কথাই বলছেন।

আর প্রমাণ ভারতবর্ষের সাধারণ মানুষ।

যিশু খ্রিস্টের চারশো বছর আগে। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ভারতবর্ষের মানুষ এরকম ছিল।


জার্মান দার্শনিক বা চিন্তাবিদ ক্রিস্টিয়ান ডোম (Christian Dohm) ভারত সম্পর্কে বলেছেন - India the birth place of civilization.  ভারত সভ্যতার জন্মস্থান।


ফরাসি দার্শনিক এবং ঐতিহাসিক ভলতেয়ার (Voltaire) ভারত সম্পর্কে মুগ্ধ হয়ে বলেছিলেন:

"I am convinced that everything has come down to us from the banks of the Ganges, astronomy, astrology, metempsychosis [transmigration of souls/reincarnation], etc."


(আমি নিশ্চিত যে সবকিছু গঙ্গার তীর থেকে আমাদের কাছে এসেছে - জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র, জন্মান্তরবাদ ইত্যাদি)।  


স্বামীজি ভারতবর্ষকে "দেশ" হিসেবে দেখছেন না। তিনি দেখছেন "দেবতা" হিসেবে।


#swamilshatmananda 

#Ishatmananda 


https://youtu.be/hKkoNH9nqKY?si=2VQxOgzBtaScDqi1

No comments:

Post a Comment

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers