০৩ রা অক্টোবর, ২০০৯

http://www.esnips.com/doc/972a2656-239c-44bd-9e6c-b7f6647a00e5/14.-Sankha-Bajiye-Maake
শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি;
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
আমার এঘরে থাকো আলো করে;
এসো মা লক্ষ্মী বোসো ঘরে
আমার এঘরে থাকো আলো করে।
আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট
আমের পল্লব দিলাম জল ভরা ঘট,
পান-সুপারি সিঁদুর দিলাম দু’হাত ভোরে
ধন-ধান্যে ভরো আমার এঘর।
এসো মা লক্ষ্মী বোসো ঘরে
আমার এঘরে থাকো আলো করে।
শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি;
সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি।
প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে
জনম জনম থাকো আমার এঘরে,
এসো মা লক্ষ্মী বোসো ঘরে
আমার এঘরে থাকো আলো করে।
এসো মা লক্ষ্মী বোসো ঘরে
আমার এঘরে থাকো আলো করে।।







































