Blog Archive

Saturday, August 14, 2021

ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি

 সকলকে জানাই ৭৫ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 

#IndependenceDay 


ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি,


আমার জন্মভূমি ও ভাই সবার চেয়ে খাঁটি

আমার কিসের ভাবনা।

আমি হাসিবো খেলিবো আনন্দে ঘুরিবো

এমন মাতৃভূমি কোথাও পাবোনা

আমি, এমন মাতৃভূমি কোথাও পাবোনা।

আমার কিসের ভাবনা।


সারা জনম যাকনা চলে হাসিমুখে জয়মা বলে।

আমি রইবো তবু মায়ের কোলে।

আমি, সুখেতে বাঁচিবো, দুখে না মরিবো।

সুখেতে বাঁচিবো, দুখে না মরিবো।

মায়ের আঁচল ছেড়ে কোথাও যাবোনা।

আমি, মায়ের আঁচল ছেড়ে কোথাও যাবোনা।

আমার কিসের ভাবনা। 


ধন্য আমার দেশ পূর্ণ আমার দেশের মাটি,

আমার জন্মভূমি ও ভাই সবার চেয়ে খাঁটি

আমার কিসের ভাবনা।


গায়কঃ অমর পাল

Thursday, August 12, 2021

ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়

 হায় রে, পথের পরিচয় 

ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।

স্ত্রী পুত্র এ দুনিয়ায়

ভেবে দেখ কেবা কার রে।

মিছে করি আমার আমার, কেউতো সঙ্গী নয়

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়

ভাই বান্ধব ইস্টি যত, সকলই স্বপনের মত

 সুসময়ের সাথী কত, অসম


য়ের নয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে 

কেহ কারো নয়।।


যারে বল আপন আপন, সে কি সঙ্গে যাবে তখন রে,

গুণ করিয়া দেখ রে মন দু'দিনের প্রণয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।।


এই দুনিয়ায় টাকা পয়সা শুধু কেবল বৃথা আশা রে।

দেখবে ক'দিন রং তামাশা, কোন কাজের নয়।

ভেবে দেখ, ভেবে দেখ এ সংসারে কেহ কারো নয়।।


পথের পরিচয় 

ভেবে দেখ এ সংসারে 

কেহ কারো নয়।।

গায়কঃ অমর পাল

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers