Blog Archive

Tuesday, October 12, 2010

কথাচ্ছলে মহাভারত - ২৯


যযাতির প্রতি শুক্রের অভিশাপঃ

একদিন যযাতি দেবযানীর সঙ্গে বনবিহারে এলেন, নানা বৃক্ষে সুশোভিত অশোক বনে। শর্মিষ্ঠা সেখানে উপস্থিত হলেন। তার তিনপুত্রও পিতাকে দেখে ছুটে এলো। তিন সুন্দর পুত্র দেখে দেবযানী রাজাকে জিজ্ঞাসা করলেন এদের পিতা কে!
রাজা নিরুত্তর থাকলে তার সন্দেহ হল। তিনি পুত্রদের সত্বর আত্মপরিচয় জানাতে চাইলেন এবং এস্থানে তারা কি কারণে এসেছে জিজ্ঞাসা করলেন।


তিনকুমার এত কথা শুনে বললো তাদের মার নাম শর্মিষ্ঠা এবং রাজাকে দেখিয়ে বললো ইনিই তাদের পিতা-এই বলে তারা রাজাকে প্রণাম করলো।
দেবযানীর ভয়ে রাজা বিরস বদনে শিশু তিনটিকে কোলে নিলেন।

সবকথা শুনে দেবযানী ক্রোধিত হয়ে শর্মিষ্ঠাকে ডেকে পাঠালেন। তাকে বললেন আগে সে বলেছিল এরা ঋষিকুমার অর্থাৎ সে মিথ্যাবাক্য বলেছিল!


একথা শুনে শর্মিষ্ঠা অবাক হলেন। করজোড়ে বললেন ধর্ম মতে তিনি মিথ্যা বলেন নি। দেবযানী তার ঈশ্বরী হওইয়ায় রাজাই ধর্মত তার পতি-সে কারণে তার পুত্রদের দেখে দেবী যেন ক্রোধ না করেন।

দেবযানী বললেন সেবিকা হয়ে শর্মিষ্ঠার সাহস দেখে তিনি স্তম্ভিত! কি সাহসে সে তার স্বামীকে ভোগ করে!

দেবযানী রাজাকেও ক্রোধের সঙ্গে বলেন –রাজা শুক্রাচার্যের বাক্য লঙ্ঘন করে সেবিকা গমন করেছেন-এ ঘোর পাপ কর্ম।

তাই তিনি আর রাজার সঙ্গে থাকবেন না।
এত বলে দেবযানী কাঁদতে কাঁদতে পিতৃগৃহে গমন করেন। রাজা বিনয়ের সাথে তাকে বুঝাতে থাকেন, কিন্তু তার ক্রোধ দেখে তিনি ভয় পান। রাজাও তার সঙ্গে চললেন।

পিতার সামনে উপনিত হয়ে দেবযানী স্বামীর চরিত্রবর্ণনা করেন –অধর্মে প্রবৃত্ত হয়ে রাজা শুক্রের বাক্য লঙ্ঘন করে বৃষপর্বের কন্যা শর্মিষ্ঠার সঙ্গে রমণ করেছেন।

একথা শুনে শুক্র ক্রোধের সঙ্গে রাজাকে বলেন –রাজা সর্বধর্মজ্ঞাত পরম পন্ডিত হয়েও তার বাক্য লঙ্ঘন করলেন! গুরুবাক্য লঙ্ঘন করার অপরাধে তাকে জরা অঙ্গে ধারণ করতে হবে।

গুরুর শাপে রাজা কম্পিত হৃদয়ে করজোড়ে বললেন, প্রভুবাক্য লঙ্ঘনের সাহস তার নেই। তিনি কামভাবে শর্মিষ্ঠাকে গ্রহণ করেন নি। ঋতুদানে শর্মিষ্ঠা বারবার প্রার্থনা করায় তিনি তার ঋতু রক্ষা করেন। এই প্রার্থনা না শুনলে তিনি মহাপাপে পতিত হতেন, নপুংসক হয়ে জন্মাতেন এবং নরকে যেতেন। ধর্মের ভয়েই তিনি ঋতুদান করেন। আর রাজার কাছে যে যা প্রার্থনা করে তা তিনি পূরণ করতে বাধ্য সে কারণেও এই কর্ম।

শুক্র বলেন -ধর্মের ভয়ে তুমি এ কাজ করলে, আমার ভয় তোমার ছিল না - এতো তোমার অহংকার!
এত কথা বলার সাথে সাথেই জরা এসে রাজাকে আক্রমণ করল।

নিজের এই বৃদ্ধ বেশ দেখে রাজা হতবুদ্ধি হলেন এবং দুঃখের সঙ্গে শুক্রকে বললেন এখনও তিনি যুবক রূপে সব কামনায় তৃপ্ত হননি এবং শুক্রের কন্যা দেবযানীও প্রথম যৌবনা, এভাবে বৃদ্ধ হয়ে তিনি সংসারের সব সুখ থেকে বঞ্চিত হলেন। প্রভু যদি কৃপা করেন তবে তিনি এই শাপ থেকে মুক্ত হন।

শুক্র বলেন, তার বাক্য খন্ডন হওয়ার নয়, যদি রাজার মন এখনো ভোগে আসক্ত থাকে তা হলে তিনি নিজের জরা অন্য কাউকে দিয়ে তা ভোগ করতে পারেন।

রাজা বলেন তার পাঁচ পুত্র যে তার জরা গ্রহণ করবে তাকেই তিনি রাজ্যভার দান করবেন।

শুক্র আশির্বাদ দিয়ে বলেন যে জন রাজার জরা গ্রহণ করবেন সে দীর্ঘায়ু হবেন রাজ্যের কল্যানে। তার বংশ বৃদ্ধি ঘটবে। সে জন পরম পন্ডিত ও মহাতেজা হবেন।শুক্রের বাণী শুনে রাজা যযাতি দেবযানীকে নিয়ে নিজ রাজ্যে গমন করেন।
..........................................

Monday, October 11, 2010

মহালয়ার গান :)

বাজে ওই আগমনি গান ঝরে শেফালি দোলে কাশের গুচ্ছ মধুর বায়ে হল উতলা পরাণ শুভ্র মেঘের ভেলা সুনীল আকাশে ধানের মঞ্জরী দোলে বাতাসে পুলকে জেগে ওঠে আনন্দ তান। শারদ অজ্ঞলী বাঁশির সুরে আনে আশার বাণী হৃদয় জুরে শিশির ভেজা ঘাসে ঝরা মালতী আসিবে ঘরে চির চেনা অতিথি বনে মর্মরে শুনি তারি আহ্বান। http://www.esnips.com/doc/ee974917-df31-4452-a894-8db638f53d71/Baaje-oi-agomoni-gaan মা মেনকাঃ বর্ষা গেল আশ্বিন এল উমা এল কই শূন্য ঘরে কেমন করে পরাণ বেঁধে রই! ও গিরিরাজ সবার মেয়ে মায়ের কোলে এলো ধেয়ে আমারি ঘর রইল আধাঁর আমি কি মা নই! নাই শাশুড়ি ননদ উমার আদর করার নাই কেউ আদর করার নাই। অনাদরে কালি মেখে বেড়ায় পথে তাই, মোর গৌরী বড়ই অভিমাণী সে বুঝবে না মা কান পোরানি আনতে তারে সাধতে হবে ওর যে স্বভাব ওই। http://www.esnips.com/doc/ee974917-df31-4452-a894-8db638f53d71/Baaje-oi-agomoni-gaan যাও যাও গিরিরাজ আনিতে গৌরী, উমা আমার ওগো কেমনে রয়েছে। এক বছর গত হল কৈলাশে গিয়াছে। শুনেছি নারদের মুখে উমা আছে বড়ই দুখে, তার কাছে নাকি উমা ‘মা’ বলে কেঁদেছে। ভাঙ্গেতে ভোলা জামাই তো তোমার, সোনার প্রতিমা গৌরী আমার। ভাঙ্গে মত্ত হয়ে জামাই তো তোমার বসন ভূসন বেচে ভাঙ্গ খেয়েছে। http://www.esnips.com/doc/fc7183f4-852d-4174-ba80-b44320de1779/07--JAO-JAO-GIRIRAJ আর না রাখিব গিরি প্রাণের গৌরী শিবের ঘরে এবারে আসিলে তারে পাঠাবো না পুন ফিরে। নির্গুণ জামাতা হেরে, সমর্পিলে গিরিজারে সেও তো পালিতে নারে, শুনি গৌরী পালে তারে। নহে শিব পালনকারী, কহে তায় সংহারকারী জেনে শুনে সে ভিখারী কেন কন্যা দিলে তারে মনেতে রহিল কালি, গৌরী নাকি হল কালী দুঃখে কাটে চিরকালি, সুখ নাহি দিনেরও তরে।। http://www.esnips.com/doc/1f681074-308a-4a36-9efe-cc7cad39974c/10--AAR-NA-RAKHIBO-GIRI হে গিরি শোন ধরি দুটি পায়। এনে দাও উমারে আমায় স্বপনে দেখেছি তারে লুটাতে ধুলায়। লোকে বলে উমা নাকি উন্মাদিনী ঘর ছেরে হয়েছে সে শ্মশানবাসিনী। বসন ভূষণ নাই, অঙ্গে মেখেছে ছাই আপনি নাচিয়া সে যে ভোলারে নাচায়। কেমনে বোঝাই গিরি তুমি যে পাষাণ উমারে দেখিতে বুঝি আছে এ পরাণ। চেয়ে দেখ ওগো নাথ ঘরে ঘরে ওই মায়ের বুকেতে শিশু, আমাদেরর উমা কই। আত্মঘাতিনী হয়ে এ জ্বালা জুড়াই স্ত্রী বধের পাপ আমি দেবো গো তোমায়। http://www.esnips.com/doc/473efecb-9167-4023-8bae-66ffe5004520/06--HE-GIRI-SHONO-DHORI-DUTI-PAAY উমাঃ হর কর অনুমতি যাই হিমালয়ে জনক জননী বিনে বিদি মরি হৃদয়ে। এ জানা কি জানি ওমনি, আমি মা একা কমনি গিয়ে তিন দিন জন্যে রব পিত্রালয়ে। গণপতি লয়ে সপ্তমী প্রবেশা হয়ে আসিব ওই নাশি গুণে নবমী উদয় জানি মা মেনকা অন্ধ হল কেঁদে কেঁদে মরেছে কি আছে বেঁচে হতেছে সংশয়।। http://www.esnips.com/doc/d8ea8e98-45fd-45a1-8293-aff1ebf01ed7/13--HARA-KARO-ANUMATI বাবা গিরিরাজঃ গিরি রাণী, রাণী এই নাও তোমার উমারে। ধর ধর হরের জীবন ধন। কত না মিনতি করি, তুষিয়ে ত্রিশুলধারী প্রাণ উমা আনিলাম নিজ পুরে। রাণী এই নাও তোমার উমারে। দেখ মনে রেখ ভয়, সামান্যা তো নয় আর নয়। যারে সেবে বিধি বিষ্ণু হরে। রাণী এই নাও তোমার উমারে। ও রাঙা চরণ দুটি হৃদে রাখে মধুর জ্যোতি। কি আদ্র বিচ্ছেদ নাহি করে। রাণী এই নাও তোমার উমারে। তোমার উমার মায়া, নির্গুণের স্বগুণ কায়া, ছায়া মাত্র জীবে নামে ধরে। রাণী এই নাও তোমার উমারে। অসংখ্য তাপেরই ফলে কপোত তনয়া ছলে মা বলে তোমারে মেনকা রাণী, এই নাও তোমার উমারে। কমলাকান্তের বাণী, ধন্য ধন্য গিরিরাণী। তব পূণ্য কে কহিতে পারে। এই নাও তোমার উমারে। ধর ধর হরের জীবন ধন। এই নাও তোমার উমারে।। http://www.esnips.com/doc/270c4c3f-3eae-49e1-b2ad-178f80341001/15--GIRIRANI-RANI-EI-NAO মাঃ বোঝাবো মায়েরই ব্যাথা গনেশ তোর আটকে রেখে। মায়ের প্রাণে বাজে কেমন বুঝবি তখন আপনি ঠেকে। মা গো...... তবু দেখে আছে আমার, গিরিপুরী ছিল আধাঁর। আমি পাঠাবো না তোরে তো আর লিখতে গেলে কৈলাশ থেকে। জামাই সে তো পেটের ছেলে, দোষ কি হবে হেথায় এলে। বেড়ান তিনি নেচে খেলে, রাজা গিয়ে আনবে ডেকে। বেড়ায় তো সে যেথায় সেথায়, যে ডাকে সে তার কাছে যায়। মাগো, রাজার জামাই থাকবে হেথায় প্রাণ জুড়াবে জুগল দেখে। http://www.esnips.com/doc/e0e9aac6-d5cd-46fc-8304-8242fbb31d75/14--BOJABO-MAYER-BYATHA উমাঃ মা, কোলে তুলেনে গো মা উমারে তোর বড় ক্লান্ত হয়েছি পথে জেগেছে মা ঘোর। এসেছি মা শিবে ছেরে তাতে যে মন পড়ে তার উপরে তোরি তরে হয়েছি যে কাতর। জগতেরই নাথ মা গো মোর ভোলানাথ দেবাদিদেব সে যে, তবু যে অনাথ। যেন মা শিশুর প্রাণ, আঁচল ছারেনা হায় আমি তার সে আমার বুকেরই পাঁজড়। http://www.esnips.com/doc/d09fdc65-1b80-4b41-bb63-03c65b2993c0/16--KOLE-TULE-NE-GO-MA-UMARE---INH100510232 মাঃ আয় মা উমা রাখব এবার ছেলের সাজে সাজিয়ে তোরে, মার কাছে তুই থাকবি নিতুই, যাবিনে আর শ্বশুড় ঘরে। মা হওয়ার মা কি যে জ্বালা বুঝবি না তুই গিরিবালা, তোরে না দেখিলে শূন্য এ বুক, কি যে হাহাকার করে। তোর টানে মা শংকর শিব আসবে নেবে গভির রাতে, মাগো আনন্দেরই হাট বসাবো নিরানন্দ পৃথিবীতে। দেখব বলে মা তোর লীলা পরে আছি পাষাণ শিলা, ওমা কৈলাসে তুই নাচবি এবার বৃন্দাবনের নুপুর পড়ে। http://www.esnips.com/doc/94557feb-8af8-42bf-9c1c-3f80e61c5824/17--AAY-MAA-UMA-RAKHBO-EBAR---INH100618066 আগমনী গান রামকুমার চট্টোপাধ্যায় শেফালি সুরভী জাগা স্নিগ্ধ রাতে দশ দিশি উজল করি রাজ রাজেশ্বরী মা আমার ওই আসে মরি গো মরি। তাই আলো আলপনাতে ধরা চায় নিজেরে সাজাতে স্নিগ্ধ কমল বনে, মৃদু মধু গুঞ্জনে পড়েছে যে ভ্রমর ভ্রমরী রে।। শিশিরের মরকত হেম জিনি ঝলিছে নবীন ধানের শীষে মঞ্জরী দোলে গো শুভ্র কাশের বনে, বায়ু বহে আনমনে অমল ধবল মেঘ নীলিমার কোণে গো। অন্নদারূপিণী যে আনন্দময়ী মা যে নিরানন্দ তার দুখ জানে সবই মা তার কি অসুখ বলো মা যার ভুবন তরে।।

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers